পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ করে দেয়। পরে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে তা পুনরায় আবার চালু করা হয়েছে।