নীলফামারীর কিশোরগঞ্জে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গাড়াগ্রাম ধাইজান পাড়া থেকে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ মাদক ব্যাবসায়ী মন্টুর বাড়ি থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, রণচণ্ডি ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের বিমল চন্দ্রের ছেলে দেবাশীষ রায় (২৫) ও একই গ্রামের ফজলুল হকের ছেলে মানিক মিয়া (৩০)। গ্রেফতারকৃত দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।