বিভিন্ন অনিয়মের অভিযোগে র্যাবের ভ্রাম্যমান আদালত রাজধানীর স্কয়ার হাসপাতাল কতৃপক্ষকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে। আজ দুপুরে র্যাবের ভ্রাম্যমান আদালত পান্থপথে স্কয়ার হাসপাতালে এই অভিযান চালায়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার ভারপ্রাপ্ত পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান, ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনার সময় দেখতে পায়, স্কয়ার হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ১ বছর আগেই শেষ হয়ে গেছে। একই ভাবে হাসপাতালের ব্লাড ব্যাংকের লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গেছে। এমনকি হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার, সার্জিক্যাল ইকুইপম্যান্ট, আইসিইউ, এনআইসিইউসহ হাসপাতালের জরুরি বিভাগের গুরুত্বপূর্ন ইউনিটগুলোর সরকারের স্বাস্থ্য অধিদফতরের কোন অনুমোদন নেই।
এসব অভিযোগে ভ্রাম্যমান আদালত স্কয়ার হাসপাতাল কতৃপক্ষকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করে।