ময়মনসিংহের ত্রিশাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হতে যাওয়ার সময় পিকআপচাপায় হাবিবা খাতুন (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল বাসস্টান্ডে এ ঘটনা ঘটে। হাবিবা দিনাজপুরের কাহারুল এলাকার হবিবুর রহমানের মেয়ে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, হাবিবা রয়েল পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন। হাটিকুমরুল বাসস্টান্ডে যাত্রা বিরতিকালে রাস্তা পার হতে গিয়ে হাবিবা পিকআপচাপায় নিহত হন। পুলিশ পিকআপটি জব্দ করেছে। তবে পিকআপ চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।