চ্যাম্পিয়ান্স লিগের এক আসরে গ্রুপ পর্বের ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পর রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডার ক্রিশ্চিয়ানো রোনালদো জানান, রেকর্ডের জন্য খেলি না; রেকর্ড এসে ধরা দেয় আমার কাছে।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গত মঙ্গলবার মালমোকে ৮-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। রিয়ালের পর্তুগিজ তারকা রোনালদো একাই করেন চারটি গোল, তিনটি করেন করিম বেনজেমা।
এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে ১১ গোল রোনালদোর। ৫০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করা মৌসুমের দশম গোলটিতেই রেকর্ড হয়ে যায় তার। ২০১৩-১৪ মৌসুমে প্রতিপক্ষের জালে নয় বার বল পাঠিয়ে গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন রোনালদো। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙ্গলেন তিনি।