পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারি রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তরের ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি ৪ লাখ টাকা পাচ্ছে।
ক্ষতিপূরণের অর্থ পেতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং সরকারের সঙ্গে কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিএসই এ তথ্য জানিয়েছে। চুক্তির আলোকে প্রথম কিস্তিতে কোম্পানিটি ২ কোটি ৮১ হাজার টাকা গ্রহণ করবে।