রবীন্দ্র পদক পেলেন লোকসংগীত শিল্পী সুষমা দাশ

রবীন্দ  পদক পেলেন লোকসংগীত শিল্পী সুষমা দাশ। গতকাল ৩৮তম রবীন্দ সংগীত সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তাঁকে এ পদক ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ড. সনজীদা খাতুন। অসুস্থতার কারণে প্রধান অতিথি ভাষা-সংগ্রামী আহমেদ রফিক আসতে পারেননি। তাঁর লিখিত বক্তব্য পাঠ করা হয় মঞ্চে। এসময় কিশোর বিভাগ ও সাধারণ বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতায় মানপ্রাপ্তদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন মাঈনুদ্দিন নাজির এবং সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন লাইসা আহমদ লিসা।

এর আগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সনজীদা খাতুনকে সভাপতি, ড. আতিউর রহমানকে নির্বাহী সভাপতি, বুলবুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং নাসেহুন আমীনকে কোষাধ্যক্ষ করে একষট্টি সদস্য বিশিষ্ট জাতীয় রবীন্দ  সংগীত সম্মিলন পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়। পরিষদের সহ-সভাপতি আ.ব.ম নূরুল আনোয়ারের সভাপতিত্বে শুরুতেই আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ নাসেহুন আমীন। পরে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন খায়রুজ্জামান কাইয়ুম, মনসুরা বেগম, সুস্মিতা আহমেদ, রোকাইয়া হাসিনা, এটিএম জাহাঙ্গীর, স্বপন দত্ত প্রমুখ। লোকসংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার, কিরণ চন্দ  রায়, বিমান চন্দ  বিশ্বাস, রথীন্দ নাথ রায় প্রমুখ।