টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছাব্বিশায় ১৯৭১ সালের গণহত্যার শিকার শহীদদের স্মরণে বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
ছাব্বিশা গণকবরস্থানে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিম, বিশেষ অতিথি সহকারী কমিশনার ভ‚মি অঞ্জন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের আব্দুল ছাত্তার প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।