'নিজামীর মৃত্যুদণ্ডের আপিলের রায়ের অপেক্ষায় বাঙালী জাতি'

 
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু বলেছেন, কু-খ্যাত যুদ্ধাপরাধী জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের আপিলের শুনানি শেষ। ৬ জানুয়ারি আপিলের রায়। এই রায় নিয়ে সকল মুক্তিযোদ্ধা ও বাঙালী জাতি পূর্বের রায়ের আশায় বুক বেঁধে আছে।
 
তিনি সাঁথিয়াবাসিকে সর্তক করে দিয়ে বলেন, কেউ যেন রায়ের পর বিশৃঙ্খলা করতে না পারে সে দিকে সু-দৃষ্টি দিতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। প্রধান অতিথি নতুন প্রজম্মর নিকট বঙ্গবন্ধুর সোনার বাংলার মশাল তুলে দিয়ে আত্মত্যাগি শহীদ যোদ্ধাদের স্বাধীনতার চেতনা পূরণ করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।
 
বিশেষ অতিথি কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোরর্শেদ বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ আরো উন্নত হত। মুক্তিযোদ্ধের চেতনাকে ধ্বংস করতেই তাকে হত্যা করা হয়।
 
৯ ডিসেম্বর (বুধবার) সাঁথিয়া মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আ. লতিফের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে মিলন মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপরোক্ত কথা গুলো বলেন।
 
মিলন মেলায় আর বক্তব্য রাখেন, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি সালা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস,এম সুলতান, ওসমান গনি, স্থানীয় প্রকৌশলী বিভাগের প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক সমাজী, পাবনা জেলা মুিক্তযোদ্ধা সংসদ কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আ: আলিম, যুদ্ধকালিন কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা যুবলীগের সভাপতি আ. জলিল প্রমুখ।
 
মিলন মেলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলার সর্বস্থরের শত শত মানুষের অংশগ্রহণে র‌্যালী বের হয়।