বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন সাত প্রতিষ্ঠানের সাথে এটুআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগকে উত্সাহিত করতে এবং সরকারি পর্যায়ের সেবার মান ত্বরান্বিত করে ই-সেবায় রূপান্তরের লক্ষ্যে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সাতটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 
প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডক্যুমেন্টেশন সেন্টার (ব্যানসডক), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার। এসময় প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল হক খান।