রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ফজলু শেখ (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের নইমুদ্দিন খাঁ পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফজলু শেখ উপজেলার দৌলতদিয়া এলাকার মৃত কাশেম শেখের ছেলে। সোমবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
স্থানীয়রা জানায়, দৌলতদিয়ার প্রত্যন্ত চরাঞ্চল চরকন্যেসানা এলাকার মরাপদ্মা এলাকায় ফজলু শেখের গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা তার পরিবার ও পুলিশকে খবর দেয়।
দৌলতদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।