সিরাজগঞ্জের যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে নলকা-হাটিকুমরুল মহাসড়কের পাঁচলিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হয় আরও ৫ বাস যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।