অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যত বেশি নারী উদ্যোক্তা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তত বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাব ঢাকার মহিলা কমিটি আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক আনন্দমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এবার ১৫০টি স্টলে উদ্যোক্তা মহিলাদের তৈরি বুটিকস, হস্তশিল্প ও অন্যান্য পোশাক, শিল্পজাত পণ্যের বিপুল সমাহার রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা কমিটির সম্পাদিকা ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
মহিলা কমিটির সভানেত্রী সৈয়দা শামীমা সুলতানা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ক্লাবের সাধারন সম্পাদক আবু আলম মো. শহিদ খান।মহিলা কমিটির সহসভাপতি অনামিকা ত্রিপুরা, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান মজুমদার, কমিটির ভাইস চেয়ারম্যান ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার বক্তৃতা করেন । বাসস।