নৌপরবিহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘মানুষকে পুড়িয়ে হত্যার রাজনীতির কারণে পৌরসভা নির্বাচনে বিএনপিকে জনগন ভোট দিবে না। এই ভয়েই তারা নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে।’
বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার এইচ বি কে আদেল উদ্দিন হাওলাদার স্কুলের উদ্ধোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ২৪ ঘন্টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় দল থেকে তাদের বহিষ্কার করা হবে এবং আর কখনও তাদেকে দলে গ্রহণ করা হবে না।’
খবর বাসসের।