ইত্তেফাক সম্পাদকের সঙ্গে জনপ্রতিনিধি-সাংবাদিকদের সাক্ষাত

 

দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরে সৌজন্য সাক্ষাত করেছেন জনপ্রতিনিধিসহ সৈয়দপুরে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা।

 

দুদিনের সফরে বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে ভিআইপি লাউঞ্জে তাসমিমা হোসেনের সঙ্গে সাক্ষাত করেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শওকত চৌধুরী, রেলওয়ে কারখানার ডিএস নূর আহমেদ হোসেন, ইত্তেফাকের সৈয়দপুর সংবাদদাতা আমিরুজ্জামান, পার্বতীপুর সংবাদদাতা শামসুল আলম, আমাদের অর্থনীতির সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা।

 

তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি ইউনাইটেড এয়াওয়েজের একটি বিমানে ঢাকা ফিরে যান।