চোলাইমদ তৈরির অভিযোগে দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার তাদের এ দণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার তাজপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৫০লিটার চোলাইমদ ও ৪০০লিটার মদ তৈরির উপকরণ চিটাগুড় উদ্ধার করে র্যাব সদস্যরা। এ সময় নেপাল শীল (৩৮) ও নয়ন চন্দ্র মাহাতুকে (৪৫) আটক করা হয়। আটককৃত আসামিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।