ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

ঝিনাইদহে পুলিশের চলমান বিশেষ অভিযানে দুই জামায়াত কর্মীসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করা হয়। 
 
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন জামায়াতের কর্মী। বাকি ২৭ জন বিভিন্ন মামলার পলাতক আসামি।