পার্বত্যবাসীদের অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করতে হবে: মেনন

 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘পার্বত্য এলাকার মানুষের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে পার্বত্যবাসীদের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।’
 
শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘প্রমোটিং মাউন্টেইন প্রোডাক্ট ফর বেটার লাইভলীহুড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
 
রাশেদ খান মেনন বলেন, যেকোন জাতি-গোষ্ঠীর সমস্যা সমাধান করতে হলে রাজনৈতিকভাবেই করতে হবে, সামরিক বা অন্য কোন পন্থায় নয়। এই উপলব্দি থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। কিন্তু সরকারের আন্তরিকতা সত্ত্বেও ভূমি বিরোধসহ বেশকিছু বিষয়ে এখনো চুড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় শান্তি চুক্তির সফলতা এখনো পার্বত্যবাসীসহ দেশের মানুষ পাচ্ছে না।

খবর বাসসের।