বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ খসড়ার ১৬ নং ধারার বিশেষ বিধান বাতিল করে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামসহ গার্লস নট ব্রাইডস বাংলাদেশ অ্যালায়েন্স-এর ১৮টি সদস্য সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি দেয়া হয়।
১০ ডিসেম্বর বিকেলে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সংগঠনের রাজশাহী সমন্বয়কারী সুব্রত কুমার পাল, উন্নয়ন কর্মী ও প্রিপ ট্রাস্টের আঞ্চলিক ব্যবস্থাপক সাঈদুজ্জামান শিপন, উত্তরণের নির্বাহী মো. মিজানুর রহমান, ইয়ুথ লিডার মো. মোস্তাফিজুর রহমান সজল উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন।