থাইল্যান্ড গলফ চ্যাম্পিয়নশিপে বাজে শুরুর পর দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।
শুক্রবার দ্বিতীয় রাউন্ডে একটি ডাবল বোগি (পারের চেয়ে দুই শট বেশি) ও একটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করে পিছিয়ে পড়েন সিদ্দিকুর। মাঝে একটি বার্ডিতে (পারের চেয়ে এক শট কম) শেষ রক্ষা হয়নি এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফারের।
দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে চার শট বেশি খেলে যৌথভাবে ৯৯তম স্থানে থেকে ছিটকে পড়েন সিদ্দিকুর। কাট-এর ওপরে থাকা ৬৬ জন পরের রাউন্ডে উঠেছেন।
প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে ১৪ জনের সঙ্গে যৌথভাবে ৮৫তম স্থানে ছিলেন ৩১ বছর বয়সী সিদ্দিকুর।