মান্দায় ভটভটি চাপায় পথচারী নিহত

নওগাঁ মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল আলী (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার সাতবাড়ীয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আলী জেলার মোহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আব্দুল আলী উপজেলাধীন সাতবাড়ীয়া বাজার নামক স্থানে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সুতিহাট থেকে ছেড়ে আসা একটি ভটভটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে।
 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান,  ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।