সচিবালয়ের ভেতরে ট্রাকের ধাক্কায় মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকালে সচিবালয়ের সাত নম্বর ভবনের পেছনে এ ঘটনা ঘটে।
পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মারুফ হোসেন বলেন, সচিবালয়ের নিলাম করা কিছু মালামাল নেওয়ার জন্য তিনটি ট্রাক ভেতরে ঢোকে। সাত নম্বর ভবনের পেছনে একটি ট্রাক সরতে গেলে অপর একটি ট্রাকের শ্রমিক জাহাঙ্গীর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরের বাবা নাম নসু মিয়া। গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে। তিনি কেরানীগঞ্জে থাকতেন।