আশুগঞ্জে প্রেমিকের দেয়া আগুনে মারা গেলেন রেখা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় প্রেমিকের দেয়া আগুনে পুড়ে মারা গেছে রেখা আক্তার (১৮) নামে এক তরুণী। রেখা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রিকশা চালক মো. মোস্তফা মিয়ার মেয়ে।
 
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
জানা গেছে, ১ ডিসেম্বর সকালে একই এলাকার প্রেমিক পুরুষ মো. মেহেদী হাসানের (২২)দেয়া আগুনে পুড়ে যায় রেখার শরীরের ৪৫ শতাংশ। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে আশুগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। আশংকাজনক অবস্থায় তাকে ওইদিন বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।
 
ঘটনার ১১ দিন পেরেই গেলেও পুলিশ এখন পর্যন্ত মেহেদী হাসানকে আটক করতে পারেনি।
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।