পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে নৌরুট কর্তৃপক্ষ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
 
এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট- বড় পাঁচটি ফেরি।
 
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের বাণিজ্য শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশায় মার্কিং বাতি ও ফগলাইটের আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।