ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার বেলা ১১টায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহনবোঝাই চারটি ফেরি ও কাওড়াকান্দি ঘাটে তিনটি ফেরি ছেড়ে যেতে পারেনি। এ ছাড়া কাওড়াকান্দি ও শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি মাঝ-নদীতে নোঙর করে রাখা হয়েছিল। ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।
বিআইডাব্লিউটিসির সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর শনিবার বেলা ১১টায় পুনরায় শুরু হয়।