চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একশ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি গোদাগাড়ি উপজেলার জিওলমারী গ্রামের মৃত আলী মোহাম্মাদের ছেলে তাহাজুল (৩০)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফাছিরুদ্দিন জানান, শনিবার সকাল পৌনে আটটার দিকে এসআই গোতম বাবু সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার পণ্ডিতপুর মোড়ে ওৎ পেতে বসে থাকে। এসময় রাজ-মেট্রো-(হ ১১-৪০৯৯) মোটর সাইকেলটি পুলিশ থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা গোদাগাড়ি উপজেলার নিমতলা গ্রামের এম মোহাম্মাদর ছেলে আনু (৩৫) মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। অপর আসামি তাহাজুলকে ১’শ বোতল ফেনসিডিলসহ আটক করে।
এ ব্যাপারে নাচোল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।