চুয়াডাঙ্গার বাসটার্মিনাল পাড়ায় নাসরীন সীমা নামের এক গৃহবধূ পুলিশ কনস্টেবলের নির্যাতনে মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে স্বামী কুষ্টিয়া জেলা পুলিশের সদস্য মাজেদুল ইসলাম সুমন বাড়ি আসেন। পরদিন শনিবার সকালে সুমনের স্ত্রী নাসরীন সীমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি বাড়ির লোকজনের মুখে প্রচার শোনা যায়।
কিন্তু এলাকার অধিকাংশ মানুষ অভিযোগে করে, আত্মহত্যা না; স্বামী সুমনের নির্যাতনে স্ত্রী নাসরীন সীমা খুন হয়েছেন। খবর পেয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মাজেদুল ইসলাম সুমকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। নিহত গৃহবধূর মৃতদেহ ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ।
নিহত গৃহবধূর মৃতদেহ সুরতহালের সময় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়।