‘সুপারহিরোদের’ সঙ্গে নিয়ে মেসির ক্রিসমাস প্রস্তুতি

ক্রিসমাসের প্রস্তুতি বেশ ভালো ভাবেই নিচ্ছেন লিওনেল মেসি। নিজের দুই ‘সুপারহিরো’ সন্তান ও তাদের মা আন্তোনেলা রোকুজ্জোকে সহ ইনস্টাগ্রামে দেয়া এক ছবিতে সেটা প্রকাশ করেছেন এই সুপারস্টার ফুটবলার।
 
গত সেপ্টেম্বরে মেসির দ্বিতীয় সন্তান মাতেওর জন্ম হয়েছে। তাই মেসি পরিবারের নতুন সদস্যকে নিয়ে এবারের ক্রিসমাসটা তাই বিশেষ কিছুই হতে যাচ্ছে বার্সেলোনা ও আর্জেন্টিনার এই ফুটবলারের জন্য। ইনস্টাগ্রামে মেসি তার দুই পুত্র থিয়াগো ও মাতেও ও দীর্ঘদিনের সঙ্গী আন্তোনেলা রোকুজ্জোকে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করেন। দুই সন্তানকে সুপারম্যান পাজামা পরিয়ে তোলা ছবিতে মেসি ক্যাপশন দেন, ক্রিসমাসের জন্য আমার পরিবার ও সুপারহিরোদের নিয়ে অপেক্ষা করছি। গোল.কম।