সাতক্ষীরায় পুটি দাশ (৭৫) নামে এক বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকাল আটটার দিকে সদরের কুশখালি গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, পুটি দাশ দীর্ঘদিন যাবত অসুস্থতাজনিত কারণে ভুগছিলেন। এছাড়া তিনি অভাবের মধ্যে ছিলেন। নিজের চিকিত্সা করাতে না পারায় তিনি অত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের সুরহতাল রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।