ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জের ধরে আনোয়ারা খাতুন (৫০) নামে এক নারী খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের নয়নপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাবখালী ইউনিয়নের নয়নপুর গ্রামের আনোয়ারার স্বামী ইয়াসীন আলী সাথে ওমর আলী গংয়ের জমি নিয়ে বিরোধ ছিল। প্রথমে উভয়ের মধ্যে কথাকাটা হয়। পরে ওমর আলী সাত্তার, আবুল গং দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ারার ও স্বামী ইয়াসীন আলী গংদের উপর আক্রমণ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আনোয়ারাকে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কোতয়ালী থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় রেহেনা খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।