টাঙ্গাইলের ৮টি পৌরসভায় বাতিল হওয়া ৩৮ প্রার্থীর মধ্যে ২২ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে দুইজন মেয়র, ১২ জন কাউন্সিলর প্রার্থী ও ৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে।
জানা গেছে, ৮টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৩৮ জনের মনোনয়ন বাতিল হয়। পরে একজন মেয়র প্রার্থী বাদে সবাই কর্তৃপক্ষের কাছে আপিল করেন।
কর্তৃপক্ষ শুক্রবার আপিল শুনানির দিন ধার্য্য করেন। এদিন প্রার্থীরা সংশ্লিষ্ট কাগজপত্র আপিল শুনানির সময় উপস্থাপন করেন। শুনানি শেষে ২ জন মেয়র প্রার্থী, ১২ জন কাউন্সিলর প্রার্থী ও ৮ জন নারী মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।