সাতক্ষীরায় যুবলীগের সম্মেলন

 

সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার দুপরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য নবী নেওয়াজ, সাতক্ষীরা পৌরসভার আওয়ামী লীগে মেয়র প্রাথী শাহদাৎ হোসেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান।