কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারকালে ১০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, শফিফুল্লাহ (৫১), শাহ আলম (৪০), কানু লাল দাশ (৬৫) ও ফয়সাল (৩০)। তাদের বাড়ি নোয়ালখালী জেলায়।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া শাহগদী মার্কেট এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।