ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে নৌরুট কর্তৃপক্ষ। রবিবার ভোর ৬টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এ সময় অতিরিক্ত ঘন কুয়াশার ফলে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে রো রো (বড়) ফেরি গোলাম মওলা এবং কপোতি নামের ছোট একটি ফেরি।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের বাণিজ্য শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশায় মার্কিং বাতি ও ফগলাইটের আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।