ট্রাকের ধাক্কায় আহত দৈনিক কালের কণ্ঠের প্রাক্তন উপ-সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। রবিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে শনিবার দিবাগত রাতে কাকরাইলে রাজমনি সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখান অবস্থার অবনতি হলে ফারুককে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
ফারুক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বিশালিখা গ্রামের মৃত গাজীউর রহমানের ছেলে। তিনি মোহম্মাদপুর তাজমহল রোডের ৩০/১৯ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দৈনিক কালের কণ্ঠ ও আজকের কাগজসহ বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন।