প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ খেলা বোর্নমাউথ একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। গত সপ্তাহে চেলসির পর এবার তাদের শিকার ম্যানচেস্টার ইউনাইটেড, ২-১ গোলে হেরেছে ফন গালের দল।
শনিবার রাতে ম্যাচের শুরুতেই অবিশ্বাস্য এক গোলে পিছিয়ে পড়ে। ব্রিটিশ মিডফিল্ডার জুনিয়র স্টানিসলাসের নেওয়া কর্নার অনেকটা বাঁক খেয়ে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার মাথার উপর দিয়ে দ্বিতীয় পোস্ট ঘেঁষে জালে জড়ায়।
২৪তম মিনিটে মারুন ফেলানি খুব কাছ থেকে ব্যবধান কমিয়ে ইউনাইটেডকে লড়াইয়ে ফেরান। দ্বিতীয়ার্ধে শুরুতে আবারও এগিয়ে যায় বোর্নমাউথ। ৫৪তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বল জালে জড়ান নরওয়ের ফরোয়ার্ড জসুয়া কিং।
IMG0
বাকি সময়ে ইউনাইটেড কোনো সুযোগই তৈরি করতে পারেনি। ফলে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলের কাছে হারের লজ্জায় মাঠ ছাড়ে তারা। এই হারের পরও আপাতত চতুর্থ স্থানেই থাকছে ইউনাইটেড। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৯।
IMG1
এর আগে চেলসিকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছিল বোর্নমাউথ। আর গত মঙ্গলবারে ভলফসবুর্গের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার মাত্র চার দিনের মধ্যে ম্যানইউ এর দ্বিতীয় পরাজয়। এর আগে প্রিমিয়ার লিগে টানা দুটি ড্র করেছিল। সব প্রতিযোগিতা মিলে টানা পাঁচ ম্যাচ জলশূন্য থাকলো তারা।
দিনের প্রথম ম্যাচে সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে ম্যানচেস্টার সিটি। ১৬ ম্যাচে সিটির পয়েন্ট ৩২। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটির পয়েন্টও ৩২, তবে গোল ব্যবধানে পিছিয়ে আসরের চমক জাগানো দলটি। গোল.কম।