নৌকাডুবি: নিখোঁজদের সন্ধানে ফের তল্লাশি

 
নারায়ণগঞ্জ সদরের বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের সন্ধানে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। রবিবার সকাল সাড়ে আটটা থেকে উদ্ধার কাজ শুরু হয়।
 
নিখোঁজরা হলেন- সেলিম খান এবং তার মেয়ে মৌসুমী আক্তার ও ছেলে ইমন খান, আব্দুল কাদির ও সেলিম মিয়া।
 
শনিবার সকালে সদরের ডিক্রির চর এলাকায় একটি নৌকা লঞ্চের ধাক্কায় ডুবে যায়। নৌকাটিতে ৪০-৫০ জনের মতো যাত্রী ছিল। এই ঘটনার পর থেকে পাঁচজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
 
নৌকাডুবির খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি উদ্ধার অভিযান শুরু করে। তারা নৌকার অবস্থান শনাক্ত হলেও নিখোঁজ পাঁচজনের সন্ধান মেলেনি। পরে সন্ধ্যা ছয়টায় দিকে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
 
নারায়ণঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দিনমনি জানিয়েছেন, নিঁখোজদের সন্ধানে রবিবার সকাল সাড়ে আটটা থেকে উদ্ধারকর্মীরা পুনরায় কাজ শুরু করেছেন।