সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের কর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের সাতজন ও নিয়মিত মামলার ১৬ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক জানান, রাত-ভোর পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় তিনজন, তালায় একজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।