ঢাবি শিক্ষক সমিতির ভোট চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ভোট চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া।
 
এ নির্বাচনে সভাপতি-সম্পাদক ছাড়া অন্য আট পদে দীর্ঘদিন পর আলাদা প্যানেলে লড়ছে বামপন্থী শিক্ষকদের গোলাপী দল।
 
আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দল সমিতির বর্তমান সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামালের ওপরই আস্থা রেখেছে।
 
তবে সাধারণ সম্পাদক পদে নীল দলের একজন ‘বিদ্রোহী প্রার্থী’ থাকায় ভালো ফলের আশা করছেন বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা দলের নেতারা।