নড়াইলে ২ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রবিবার রিটার্নিং অফিসারের কাছে নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

 

নির্বাচন থেকে সরে দাঁড়ানো দুই প্রার্থী হলেন- জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আঞ্জুমান আরা ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান।