কালাইয়ে ২ মেয়র ও ২ কাউন্সিলরের মনোনয়ন প্রত্যাহার

জয়পুরহাটের কালাই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী পার্থী হেলাল উদ্দিন মোল্যা এবং সতন্ত্র প্রার্থী তোজাম্মেল হোসেন তালুকদার এবং সাধারণ কাউন্সিলর পদে দুই নম্বর ওয়ার্ডের আব্দুল হান্নান ও তিন নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
 
জেলা নির্বাচন অফিসার ও রিটারনিং কর্মকর্তা কালাই পৌরসভা মো. মোশাররফ হোসেন জানান,রবিবার তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।