সিংড়ায় ৫ জনের প্রার্থিতা প্রত্যাহার

নাটোরের সিংড়া পৌরসভায় দুইজন ও তিনজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদ ও জামায়াত প্রার্থী জয়নাল আবেদীন। এদিকে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৪নং ওয়ার্ডের তাপস কুমার, ৬নং ওয়ার্ডের ইমামুল হক ও ৮নং ওয়ার্ডের আকবর আলী।

উপজেলা নির্বাচন কমিশন সুত্রে এ তথ্য জানা গেছে।