রংপুরের পীরগাছা উপজেলায় গ্রেফতার জেএমবির কমান্ডার মাসুদ রানার সহযোগী ও সংগঠনটির সক্রিয় সদস্য খয়বর আলমের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার বিকালে খয়বরকে বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তার বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, সম্প্রতি যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ জেএমবির কমান্ডর মাসুদ রানাকে গ্রেফতার করে। পরে পুলিশের কাছে জাপানি নাগরিক হোসি কোনিওকে নিজ হাতে গুলি করে হত্যা ও কাউনিয়া থানায় খাদেমকে জবাই করে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তিতে পুলিশ বুধবার অভিযান চালিয়ে মাসুদ রানার সহযোগী ও জেএমবির সক্রিয় সদস্য খয়বর আলমকে আটক করে।