জামালপুরের মেলান্দহ পৌর নির্বাচনের ভোট কেন্দ্র পূনর্বহালের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার দুপুরে এ ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির প্রার্থী বর্তমান মেয়র হাজী দিদার পাশা।
বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, ভোট কারচুপির জন্য বেপারীপাড়া সমাজ কল্যাণ ভোট কেন্দ্রটি পাশের আল মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসায় স্থানান্তর করা হয়।
উপজেলা রিটার্নিং অফিসার ও ইউএনও জনকেনেডি জাম্বিল জানান,সমাজ কল্যাণ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত। ভোট গ্রহণের কোন পরিবেশ নেই। ওই কেন্দ্রের ভোটার সংখ্যা প্রায় সাড়ে দুই হাজার সাত শ। ভোটারদের লাইনে দাঁড়ানোর জায়গা নেই।
নির্বাচনী কাজ পরিচালনার জন্য ১৩ কর্মকর্তার বসারও পরিবেশ নেই। প্রক্রিয়া সম্পন্নের আগে আপত্তি করা উচিত ছিল। বিষয়টি এখন ট্রেন ফেল করার মত।