কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত হয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, মোশারফপুর গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে তৌফিকুল ইসলাম (২৮), মশফের (৪৮), মতিয়ার রহমানের ছেলে আতিয়ার রহমান (৩০) ও মসলেম মণ্ডলের ছেলে আব্দুল আজিজ (৩৮)।
এঘটনায় আহতরা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার ৩ নং ওয়ার্ড মোশারফপুর মহল্লার মশফেরের কাছ থেকে বিষু ঋণ হিসেবে ৩০ হাজার টাকা গ্রহণ করে । কিন্তু সময়মত বিষু মশফেরকে উক্ত টাকা ফেরৎ না দিয়ে বিভিন্ন ধরনের টালবাহানা করতে থাকে।
একপর্যায়ে রবিবার সন্ধ্যায় মশফেরের ভাই আজিজুল হক বিষুর কাছে পাওনা টাকা চাইতে গেলে একই গ্রামের রুকমানের ছেলে আসামী হান্নান (৪২), পান্নু (৩০), উম্বর কাজীর ছেলে বিষু (৩৭), রাজা (২৮) হান্নানের ছেলে রুবেল (২০) ও মৃত মেজের প্রামাণিকের ছেলে ওম্বর কাজী (৬২) লোহার রড, বাঁশের লাঠি, কাঠের বাটাম দিয়ে ভূক্তভোগীদের রক্তাক্ত জখম করে।
ঘটনার সময় আহতের কাছ থেকে আরো ৩০হাজার টাকা লুটে নেয়ার পাশাপাশি তাদের বাড়ীঘর ভাংচুর করে। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর হাসপাতালে ভর্তি করে।