ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে সোমবার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঘন কুয়াশার মাত্রা বাড়তে থাকলে নৌ-চ্যানেলের মার্কিং বাতি না দেখা যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়।
তিনি জানান, এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৭টি ফেরি মাঝ পদ্মায় নোঙরে রাখা হয়। ফেরি গুলোতে প্রায় দেড়শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাস, পণ্যবোঝাই ট্রাক ও মাইক্রোবাসসহ তিন শতাধিক যাত্রী রয়েছে।