নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেফতার

নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 
 
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে নড়াইল সদর থানায় ৮ জন, লোহাগড়া থানায় ১২ জন, কালিয়া থানায় ৭ জন এবং নড়াগাতী থানায় ৬ জন।
 
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ৩৩ জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।