খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন থমাস শেনন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শেনন। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে সোমবার সকাল ১১টা ৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ৫০ মিনিটে। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
বৈঠকে শেননের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লম বার্নিকাট।
 
বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।