চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় সুবাশিষ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের রেলবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুবাশিষ উপজেলার দর্শনা আজমপুর মহল্লার দেবাশীষের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি বালি বোঝাই পাওয়ারট্রলি দর্শনা বাসস্ট্যান্ডে যাওয়ার পথে রেলবাজার নামক স্থানে পৌঁছায়। এসময় একই দিক থেকে বাইসাইকেলে আসা সুবাশিষ রাস্তা পার হতে গেলে পাওয়ারট্রলির নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।