চৌমুহনীতে তিন দলের তিনজন মেয়র প্রার্থী

নোয়াখালীর চৌমুহনী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
চৌমুহনী পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে ৪জন, বিএনপি থেকে ২জন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজনসহ মোট ৭জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগের ৩জন ও বিএনপির একজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন ফয়সল, পৌর বিএনপির সভাপতি ও চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নেতা জহির উদ্দিন হারুন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বেগমগঞ্জ উপজেলার সাবেক অর্থ সম্পাদক মো. জাকির হোসেন জাসেদ দলীয় প্রার্থী।
 
অপর দিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৯জন, ও তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৬জন মনোনয়নপত্র জমা দিলেও সাধারণ ওয়ার্ডে ৮জন মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪১ জনে। তারমধ্যে ১নম্বর ওয়ার্ডে ৭জন, ২নম্বর ওয়ার্ডে ৫জন, ৩নম্বর ওয়ার্ডে ৬জন, ৪নম্বর ওয়ার্ডে ৪জন, ৫নম্বর ওয়ার্ডে ২জন, ৬নম্বর ওয়ার্ডে ৩ জন, ৭নম্বর ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ৪ জন, ৯নম্বর ওয়ার্ডে ৬ জন প্রার্থী রয়েছেন। অপরদিকে সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৬ জন মনোনয়ন জমা দিলেও কেউ প্রত্যাহার করেনি। সবাই নির্বাচনী মাঠে রয়েছেন। তম্মধ্যে সংরক্ষিত নারী ১নম্বর ওয়ার্ডে ৫ জন, ২নম্বর ওয়ার্ডে ৬ জন, ৩নম্বর ওয়ার্ডে ৫ জন। কাউন্সিলর প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগ সমর্থক। আবার কেউ নির্বাচনী তফসিল ঘোষণার আগে আওমী লীগে যোগদান করে প্রার্থী হয়েছেন। 
 
স্থানীয়ভাবে আওয়ামী লীগের বিভক্তি রাজনীতির কারণেই দল সমর্থিত প্রার্থীর আধিক্য। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। চৌমুহনী পৌরসভার ৯টি ওয়র্ডে ১৮টি ভোট কেন্দ্র। ভোটার সংখ্যা ৪৬ হাজার ৫৮৩ জন।